সোমবার ১৯, অক্টোবর ২০২৬

সোমবার ১৯, অক্টোবর ২০২৬ -- : -- --

আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০২:৫৭ পিএম

112

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ ব্যাক করেনি ব্যাক করেছে তাদের দম্ভ।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেছেন, ‘আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।’

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে মঙ্গলবার (১৯ মে) অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ফেজবুকে পোস্ট দেন।

এর আগে ‘আওয়ামী লীগের ফেরা’ প্রসঙ্গে পৃথক দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। 

এক পোস্টে তিনি লেখেন, ‘লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে।’

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মাহফুজ আলম বলেন, বর্তমান সময়ে সকল নিপীড়নের বিরুদ্ধে এবং নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নেওয়াই প্রধান দায়িত্ব হওয়া উচিত।

Link copied!